দ্য গ্রেট ট্রিবিউন আত্মপ্রকাশ করে ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর। তথ্য সমৃদ্ধ, স্বাধীন ও নিরপেক্ষ একটি দৈনিক পত্রিকা হিসেবে যাত্রা শুরু হয় দ্য গ্রেট ট্রিবিউনের। শুরু থেকেই ডিজিটাল পরিসরে দ্য গ্রেট ট্রিবিউন সংবাদ প্রচার করে আসছে। অনেক আগেই এর প্লান ছিলো কিন্ত এই ডোমেইন (www.thegreattribune.com) ক্রয় করা হয় ২৫ ই সেপ্টেম্বর, ২০২১ সালে।
পত্রিকা প্রকাশের শুরু থেকেই ধর্ম, বর্ণ, শ্রেণি, বয়স, লিঙ্গ, সম্প্রদায় ও মতবিশ্বাস-নির্বিশেষে সবার তথ্য ও মতামতের চাহিদার প্রতি “দ্য গ্রেট ট্রিবিউন” সজাগ থেকেছে। এর সম্পাদকীয় নীতির কেন্দ্রে রয়েছে গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা, মুক্তিযুদ্ধের আদর্শ, ও বস্তুনিষ্ঠ সংবাদের প্রতি দায়বদ্ধতা। নারী, শিশু, ধর্মীয় সম্প্রদায় ও ক্ষুদ্র জাতিসত্তার আত্মমর্যাদা ও অধিকারে দ্য গ্রেট ট্রিবিউন বিশ্বাসী। এর সাংবাদিকতার লক্ষ্য তরুণদের সৃষ্টিশীল উদ্যোগের সহযোগিতা করা, অপরাধ ও অপরাধীর সন্ধান বের করা এবং জনগনের কল্যাণে কাজ কর।
বর্তমানে ওয়েব পোর্টাল নিয়ে কাজ করছে দ্য গ্রেট ট্রিবিউন। ভবিষ্যতে ছাপা পত্রিকা, ম্যাগাজিন, প্রকাশন ও ট্রাস্ট নিয়ে কাজ করার চিন্তা রয়েছে। “দ্য গ্রেট ট্রিবিউন” মোঃ নজরুল ইসলাম বাকি-র একক মালিকানাধীন নিউজ মিডিয়া প্রতিষ্ঠান। বর্তমান সম্পাদক মোঃ নজরুল ইসলাম বাকি নিজেই।